ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর এন্টারপ্রিনারশীপ ইকোনোমিক্স বিভাগের প্রাক্তন ছাত্র মো: সাইফুল ইসলাম ঈদের ছুটিতে ৫ দিন সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পাড়ি দিলেন। তার স্লোগান ছিল, “সাইক্লিং করি, সুস্থ থাকি। কার্বন নি:সরণ কমিয়ে, টেকসই ও সবুজ পরিবেশ গড়ে তুলি”। তিনি পেশায় একজন সরকারী চাকরিজীবী তবে একজন ট্রাইঅ্যাথলেট। রানিং, সুইমিং এবং সাইক্লিং তার নেশা।
ইতিমধ্যে তিনি কয়েকটি আন্তর্জাতিক মানের মেরাথন ও সাতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সফলভাবে সমাপ্ত করেছেন। পদ্মা, মেগনা, যমুনা, ব্রহ্মপুত্র, কাপ্তাই নদী এবং সুবলং চ্যনেল ক্রস করেছেন। এছাড়া ২০২৫ সালের বাংলা চ্যানেল সাঁতারের জন্যও নির্বাচিত হয়েছেন।
তিনি সপ্ন দেখেন আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশরে মাটিতে মার্তৃভূমির লাল সবুজের পতাকা উড়াবেন। আয়রনম্যান খেলাটি হচ্ছে সুইমিং (৩.৮ কিমি), সাইক্লিং (১৮০ কিমি) এবং রানিং ৪২ (কিমি) এর সমন্বয়ে একটি খেলা।
তিনি বলেন, একজন মানুষ বিষেশ করে একজন তরুণ রানিং, সুইমিং, সাইক্লং অথবা অন্য যে কোন স্পোর্টস এর সাথে সংযুক্ত থাকলে সে ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং থাকে। মাদক থেকে দূরে থাকতে পারে এবং সুশৃঙ্খল জীবন-যাবপন করতে পারে।






















































