নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণ, কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস

0
125

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। একই সঙ্গে নির্বাচনকালে বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে নির্বাচন ও গণভোট ঘিরে সরকারের হালনাগাদ প্রস্তুতি কূটনীতিকদের জানানো হয়। এ সময় বলা হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষক দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কূটনীতিকদের অবহিত করা হয়। জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদা সতর্ক রয়েছে। নির্বাচনকালে দূতাবাস ও কূটনীতিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

এই ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

Previous articleরমজান সামনে রেখে আমদানি বাড়ায় বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলার
Next articleহাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগ, দুজন রিমান্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here