ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী, attach শ্যালক ও বান্ধবী আটক

0
139

ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে আটক করেছে র‍্যাব।

আটক তিনজন হলেন ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। রোববার (১৪ ডিসেম্বর) সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে আটক করা হয়। পরে তাঁদের পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির ঘটনার আগে ও পরে আটক তিনজনের সঙ্গে ফয়সালের যোগাযোগ ছিল—এমন সন্দেহের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরবর্তী তদন্ত থানা পুলিশ পরিচালনা করবে।

এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান জোরদার করে। হামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার তদন্ত চলছে।

Previous articleভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির
Next articleস্থানীয় পর্যবেক্ষক মোতায়েন: ২১ ডিসেম্বরের মধ্যে ইসিতে আবেদন করতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here