তারেক রহমান দেশে না এলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

0
136

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন সুষ্ঠু হবে কি না—তা শুধু একজন ব্যক্তির ওপর নির্ভর করছে না। নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা ও নির্বাচন কমিশনের দক্ষতাসহ আরও অনেক বিষয় এতে ভূমিকা রাখবে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত আলোচনায় তিনি বলেন, ‘তারেক রহমান ঢাকায় না এলেও নির্বাচন হবে, সুষ্ঠু হতে পারে—আমার কাছে সেটাই যৌক্তিক মনে হয়।’ তিনি আরও জানান, বিএনপির নেতৃত্ব দেশে না থেকেও মূলত তারেক রহমানই দিয়ে এসেছেন।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি চাইলে সরকারের কোনো বাধা নেই। পাসপোর্ট না থাকলেও এক দিনের মধ্যে ওয়ান-টাইম ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তার বক্তব্য—‘আজ জানানোর পরের দিন পাস, তার পরদিনই তিনি বিমানে উঠতে পারবেন; এতে কোনো জটিলতা নেই।’

তারেক রহমানের সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়েও তিনি মন্তব্য করেন। বলেন, বিষয়টি সংবেদনশীল হলেও সরকারের পক্ষ থেকে তাঁর দেশে ফেরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

Previous articleরাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মূলধন পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি
Next articleবাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁনের পদোন্নতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here