বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁনের পদোন্নতি

0
159

বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন নির্বাহী পরিচালক (গ্রেড–১) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১ ডিসেম্বর জাতীয় বেতন স্কেলের গ্রেড–২ থেকে গ্রেড–১–এ পদোন্নতির অনুমোদন দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনার কৃতি সন্তান আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক শেষ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে জেআইবিবি ও ডিআইবিবি ডিগ্রি সম্পন্ন করেন এবং আইবিবির নিয়মিত পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মতিঝিল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল ইস্যু, পরিবেশগত উন্নয়ন এবং আন্তঃঅফিসিয়াল জটিলতা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

ব্যাংকের খুলনা ও বরিশাল অফিস ছাড়াও প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন, বৈদেশিক মুদ্রানীতি, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস, কৃষি ঋণ, ব্যাংকিং ও আইন বিভাগসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত গৃহায়ন তহবিলের স্টিয়ারিং কমিটির সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্বসূত্রে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন। তিনি রোটারিয়ান পল হেরিস ফেলো (পিএইচএফ), সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা এবং খুলনা মেট্রোপলিটন স্যুটিং ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। পাশাপাশি মধুসূদন ডিবেট ফেডারেশন, যশোরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

Previous articleতারেক রহমান দেশে না এলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
Next articleদিল্লি বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানালেন মোদি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here