দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ১০, আহত শতাধিক

0
138

নিজস্ব প্রতিবেদক

দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর ও পলাশের মাঝামাঝি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। আহত হয়েছেন শতাধিক মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৭। তবে ইউএসজিএস বলছে মাত্রা ৫.৫; কেন্দ্রস্থল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে।

ঢাকায় ৪ জনের মৃত্যু

পুরান ঢাকার আরমানিটোলায় একটি পাঁচতলা ভবনের রেলিং ও ভারা ধসে পড়ে তিন পথচারী নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), সবুজ (৩০) ও এক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। রাফিউলের মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) মারা যান।

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম নিহতের সংখ্যা চারজন বলে নিশ্চিত করেছেন।

Previous articleনির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের
Next articleসেনাকুঞ্জে ড. ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here