নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

0
170

পরিকল্পিত নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা যারা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে ‘সম্পূর্ণ নিরপেক্ষ’ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল, আদর্শ বা ব্যক্তির প্রতি পক্ষপাত দেখানো যাবে না। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বলপ্রয়োগে পুলিশ দ্বিধা করবে না।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনাররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মামলা রুজুর পর দ্রুত পদক্ষেপ এবং নির্বাচনের সময় কঠোর পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেন।

অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃতও করা হয়।


Previous articleহাসিনা–কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার
Next articleতত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে অস্পষ্টতা দূর করার দাবি এনসিপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here