নির্বাচন ও গণভোট একই দিনে না হলে মেনে নেবে না জনগণ: ফখরুল

0
156

অন্তর্বর্তী সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে, এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানকে ‘আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, “তিনি সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছিলেন। অন্তর্বর্তী সরকার যদি সেই সংস্কার বাস্তবায়ন শুরু করে, আমরা তাদের পূর্ণ সমর্থন জানাব।”

তিনি অভিযোগ করেন, “এক উপদেষ্টা হঠাৎ প্রেস কনফারেন্স করে জানালেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে সাত দিন সময় দেওয়া হবে। তাহলে এতদিনের ঐকমত্য কমিশনের কাজ কোথায় গেল? কোটি কোটি টাকা খরচ হলো, কিন্তু ফল মিলল না।”

ফখরুল বলেন, “একটি দল চাপ দিচ্ছে নির্বাচনের আগেই গণভোট করতে। আমরা বলেছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে—দুটি ভোট করলে বাড়তি খরচ হবে, আর মূল নির্বাচনের গুরুত্ব হারাবে।”

যুবকদের উদ্দেশে বিএনপি মহাসচিবের আহ্বান, “আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, যারা শহীদ হয়েছেন—তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যান এবং বিজয় নিশ্চিত করুন।”

র‍্যালিতে হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। নয়াপল্টনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Previous articleগণভোট নিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে জামায়াত, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ
Next article“নির্বাচনে অংশ নিতে ১০–২০ কোটি টাকা লাগে, তাই ভাবতে হয়—করব কি না” : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here