আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসনে।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পেয়েছেন বগুড়া-০৬ আসনে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান।
ফখরুল বলেন, “এটা সম্ভাব্য প্রার্থীদের তালিকা, প্রয়োজনে পরিবর্তন হতে পারে।”
তিনি আরও জানান, “দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নিতে দলের প্রতিটি ইউনিট প্রস্তুতি নিচ্ছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেলা ৩টা থেকে বৈঠকে যোগ দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা।






















































