সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশ

0
185

দেশে সেপ্টেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। আগের মাস আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।

বিবিএস জানায়, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৮ দশমিক ৯৮ শতাংশ। আগস্টে এ হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৬০ ও ৮ দশমিক ৯০ শতাংশ।

গত বছরের একই মাসে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ, যা চলতি বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে টানা কয়েক মাস ধরে ৮ শতাংশের ওপরে মূল্যস্ফীতি থাকায় পণ্য ও সেবার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Previous articleঅর্থনীতিতে বৈচিত্র্য আনতে ই–কমার্সে জোর দেবে বিএনপি: তারেক রহমান
Next articleশেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here