যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তান অধিনায়ক

0
173

স্পোর্টস ডেস্ক ● ১৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ সুপার ফোরে আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রাজনৈতিক টানাপোড়েন, গ্রুপ পর্বের করমর্দন বিতর্ক এবং মাঠের লড়াই মিলিয়ে ম্যাচটির উত্তেজনা ইতিমধ্যেই বেড়ে গেছে।

পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, তারা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বুধবার সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে নিশ্চিত করেছে পাকিস্তান। অধিনায়ক বলেন, “যদি আমরা গত কয়েক মাসের মতো ভালো ক্রিকেট খেলি, তবে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলব।”

তবে দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ রয়েছে। ওপেনার সাইম আইয়ুব টানা তৃতীয়বার শূন্য রানে ফিরেছেন, যদিও ফখর জামান অর্ধশতক করেছেন। অধিনায়ক স্বীকার করেছেন, মিডল অর্ডারে উন্নতি প্রয়োজন।

উল্লেখ্য, দুই দেশের সবশেষ পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ মৌসুমে। এরপর রাজনৈতিক দ্বন্দ্ব, বিশেষ করে কাশ্মীর ইস্যু ও সীমান্ত সংঘর্ষের কারণে আর কোনো সিরিজ মাঠে হয়নি। গ্রুপপর্বে ভারতের কাছে হারের পর এবার সুপার ফোরেই আবার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। ফাইনালে পৌঁছালে ২৮ সেপ্টেম্বর হতে পারে তাদের তৃতীয় লড়াই।

Previous articleসরকার পতনের আগেই ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল: নাহিদ ইসলাম
Next articleফিফা র‍্যাঙ্কিং: শীর্ষ থেকে তিনে নেমে গেল আর্জেন্টিনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here