গুলশানে অবৈধ সিসা বার: সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে

0
202

রাজধানীর গুলশানে অননুমোদিত সিসা বার চালানোর অভিযোগে অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত সেলিম প্রধানসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন—রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. হাবিবুর রহমান আদালতে আবেদন করেন, যাতে আসামিদের জেলহাজতে রাখা হয়। তিনি জানান, আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অবৈধ সিসা বার পরিচালনা করছিলেন। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা, সাতটি সিসা স্ট্যান্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার ভোররাতে বারিধারার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে পুলিশ।

সেলিম প্রধানের বিরুদ্ধে এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে অর্থপাচার, অবৈধ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের মামলায় তিনি আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত।

Previous articleলাশ পোড়ানো নিন্দনীয়, প্রশাসন ব্যর্থ: হেফাজত
Next articleযথাযথ পরিকল্পনা ছাড়াই নারিতা ফ্লাইট চালু, ২১ মাসেই বন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here