সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

0
317

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে আটক অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় খায়রুল হকের ছেলে আশিকুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এ কে এম মাসুম জানান, সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হক। এরপরই তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বি এম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। তিনি ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।

অবসরের পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সম্প্রতি গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

Previous articleরোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
Next articleদুর্নীতি, বিনিয়োগ সংকট আর মূল্যস্ফীতি অর্থনীতির বড় চ্যালেঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here