পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের বৈঠক

0
156

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তরুণদের শিক্ষা বিনিময় জোরদার, যোগাযোগ উন্নয়ন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য সার্ককে কীভাবে আরও সক্রিয় ও কার্যকর করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Previous articleপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত-এনসিপির বৈঠক
Next articleডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধন ৩০০ কোটি টাকা নির্ধারণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here