পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত-এনসিপির বৈঠক

0
191

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ’৭১ ইস্যুতে গুরুত্বারোপ

ঢাকা | ২৪ আগস্ট ২০২৫

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ঢাকায় পাকিস্তান হাইকমিশনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও ’৭১–এর অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রথমে এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। পরে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন।

বৈঠক শেষে ডা. তাহের সাংবাদিকদের বলেন, “দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সার্ককে কীভাবে সক্রিয় করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বের ঐক্য এবং ফিলিস্তিন সংকট নিয়েও মতবিনিময় হয়েছে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশ–পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে ’৭১ ইস্যু দ্রুত সমাধান করা প্রয়োজন। আমরা সে প্রসঙ্গ তুলেছি, পাকিস্তান পক্ষ থেকেও তারা প্রস্তুতির কথা জানিয়েছে।”

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় পানিসংকট ও সম্ভাব্য সংঘাত, ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়েও আলোচনা হয়েছে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে সংবেদনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে, তা বিবেচনায় নিয়েই সম্পর্কের উন্নতি ঘটাতে হবে। তিনি বলেন, “যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ’৭১ ইস্যুকে অবশ্যই ডিল করা জরুরি।”

বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সম্মত হলেও ’৭১–এর অমীমাংসিত প্রশ্নগুলোকে সমাধানের দিকেই মূল জোর দেওয়া হয়।

Previous articleসুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামি সেমিফাইনালে
Next articleপাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here