শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না: নাহিদ ইসলাম

0
181

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমানকে তিনি জাতির পিতা হিসেবে মানেন না। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ত্যাগ তিনি স্বীকার করেন, তবে তার শাসনামলে ঘটে যাওয়া কিছু ঘটনার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, ১৯৭২ সালের সংবিধান এবং তৎকালীন রাজনৈতিক ব্যবস্থাপনার বিষয়ে তার ভিন্নমত রয়েছে।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতিতে ‘মুজিবপূজা ও মুক্তিযুদ্ধপূজা’কে তিনি জনগণ দমন ও রাষ্ট্র নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে দেখেন। তার বক্তব্যে ‘মুজিববাদ’কে একটি রাজনৈতিক মতবাদ হিসেবে চিহ্নিত করে তা নিয়ে সমালোচনা করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে—এ বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলামের এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Previous articleঋতুপর্ণা-সাগরিকাদের পথে হাঁটতে চায় অনূর্ধ্ব-১৭ নারী দল
Next articleবাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়ায় একমত বাংলাদেশ ও মালয়েশিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here