মধ্যমপন্থিতায় বিএনপির গ্রহণযোগ্যতা: মঈন খান

0
154

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা ধরণের মতপন্থা থাকলেও মধ্যমপন্থিতায় বিএনপির গ্রহণযোগ্যতা রয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “বিএনপির যত সমালোচনাই হোক, ঘুরে ফিরে সবাই বলে বিএনপি মোটামুটি মধ্যমপন্থী। এখানেই দলের আসল গ্রহণযোগ্যতা।”

তিনি আরও বলেন, “বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা অর্থনৈতিক—ডেমোক্রেসিতে অর্থের প্রভাব। তবুও ডেমোক্রেসি খারাপ হলেও অন্য ব্যবস্থাগুলো তার চেয়েও খারাপ। ডেমোক্রেসির অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু এর বিকল্প আমরা এখনো পাইনি।”

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে মঈন খান বলেন, “অনেকে ঠাট্টা করে বলেন বিএনপি ভদ্রলোকের দল, কিছু করতে পারবে না। আমি বলি, আমরা কিছু করতে চাই না—ভদ্রলোক হয়েই থাকতে চাই।”

যাদু মিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “সিপাহি বিপ্লবের পর যাদু মিয়া বিভিন্ন মিটিংয়ে অংশ নিতেন, যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও উপস্থিত থাকতেন। সেসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল—বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া। তিনি জিয়াউর রহমানের সঙ্গে হাত মিলিয়ে দেশকে বহির্বিশ্বের গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

Previous articleনোয়াবের অভিযোগ প্রত্যাখ্যান, গণমাধ্যমের স্বাধীনতায় অটল অন্তর্বর্তী সরকার
Next articleভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here