প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

0
148

টিবিএস রিপোর্ট
ঢাকা | ২৩ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বিমানবাহিনীর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন বিমানবাহিনী প্রধান।

সাক্ষাৎ শেষে বিমানবাহিনী প্রধান যমুনা ভবন ত্যাগ করেন।

Previous articleফ্যাসিবাদবিরোধী ঐক্যে একমত রাজনৈতিক দলসমূহ: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বস্ত করলেন নেতারা
Next articleদেশে সবার ঠাঁই হলেও আওয়ামী লীগের হবে না: হাসনাত আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here