নেতানিয়াহুর প্রতি অতিরিক্ত ক্ষোভ, ইরানকেও ছাড়লেন না ট্রাম্প

0
122

রানে হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ‘খুবই বিরক্ত’ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার যুক্তরাষ্ট্র সংবাদদাতা ফিল লাভেল জানান, নেতানিয়াহুর আচরণে ট্রাম্প এমনকি ‘বিশ্বাসঘাতকতার’ অনুভূতিও পোষণ করছেন।

ইউরোপের উদ্দেশে রওনা হওয়ার আগে ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পূর্বমুহূর্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয়ের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

ফিল লাভেল বলেন, “ট্রাম্প ইসরায়েল ও ইরান—দুই দেশের ওপরই ক্ষুব্ধ। তবে তার অতিরিক্ত ক্ষোভ স্পষ্টতই ইসরায়েলের প্রতিই।”

ট্রাম্প আরও বলেন, “আমি নিশ্চিত নই তারা (ইসরায়েল) ইচ্ছাকৃতভাবে এটা করেছে কি না। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যেভাবে বোমাবর্ষণ করেছে, তা আমি জীবনে দেখিনি।”

তিনি যুক্ত করেন, “যখন আমি বলি ‘তোমাদের ১২ ঘণ্টা সময় দেওয়া হলো’, তার মানে তো এই নয় যে প্রথম ঘণ্টাতেই সব বোমা ফেলে দিতে হবে।”

ট্রাম্প আরও বলেন, “আমরা এখন এমন দুটি দেশকে দেখছি, যারা এত দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে যে তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না—আসলে তারা কী করছে।”

Previous articleগণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই-৫ আগস্ট সরকারের বিশেষ কর্মসূচি
Next articleরিজার্ভে চাঙ্গাভাব: বিশ্বব্যাংকের অর্থে বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে ২২.২৪ বিলিয়ন ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here