নাহিদ ইসলামের অভিযোগ: দিল্লি থেকে এক-এগারোর পুনরাবৃত্তির পাঁয়তারা চলছে

0
231

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দিল্লি থেকে আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে” ।

শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য” ।

নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, “ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে” ।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে” ।

নাহিদ ইসলাম জানান, “জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে” ।

তিনি বলেন, “নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে দিতে হবে” ।

নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিজমের যত দোসর ও সুবিধাভোগী রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি” ।

এনসিপির এই নেতা বলেন, “নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে দিতে হবে” ।

Previous article২০২৫ সালের শেষে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামবে: গভর্নর আহসান এইচ মনসুর
Next articleবাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাবেন ম্যাথিউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here