সাইবার পেট্রোলিং জোরদার: ডিএমপি কমিশনার

0
69

ঢাকা মহানগরীতে বড়দিন ও ইংরেজি বর্ষবিদায়–নববর্ষ উপলক্ষে যেকোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সভায় তিনি বলেন, পবিত্র বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর ৭৩টি চার্চে বড়দিনের ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে। এ উপলক্ষে সাইবার পেট্রোলিংয়ের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট থাকায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই রাতে মোটরকার রেসিং করলে সংশ্লিষ্ট গাড়ি জব্দ করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যেকোনো অনুষ্ঠানের জন্য আগাম অনুমোদন নিতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নিরাপত্তায় কোনো শৈথিল্য বরদাশত করা হবে না এবং পটকা ও বিস্ফোরক ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে হবে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আতশবাজি ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে হবে।

সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous articleহাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগ, দুজন রিমান্ডে
Next articleসংবাদমাধ্যমে হামলা ও মব সহিংসতার নিন্দা, জনগণকে সতর্ক থাকার আহ্বান সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here