সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বড় উদ্যোগবেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ

0
62

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রকল্পে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি জানান, সরকারি জমি—বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসংলগ্ন এলাকা ব্যবহার করে ছোট ও বড় আকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাত থেকেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক হিসাবে, এ খাতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৪ থেকে ৮ টাকা ব্যয় হতে পারে।

ড. নাসিমুল গনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য বিদ্যমান নীতিমালা সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে। অতীতে কিছু সৌর প্রকল্প প্রত্যাশা পূরণ করতে না পারায় এবার নীতিমালা ও বাস্তবায়ন কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে, মন্ত্রিসভা ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হওয়ায় ওই দিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে এ দিনে ছুটি থাকবে না।

Previous articleপাঁচ বছর মেয়াদি কৌশলে ২০২৬-২৭ অর্থবছরে ৬.২% প্রবৃদ্ধির লক্ষ্য
Next articleমধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিচলিত না হয়ে মিতব্যয়িতার আহ্বান প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here