শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও দিল্লিকে ‘নোট ভারবাল’ পাঠালো ঢাকা

0
110

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে আবারও ‘নোট ভারবাল’ পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের দিল্লি সফর শেষ হওয়ার পরপরই নতুন নোট ভারবাল পাঠায় ঢাকা।

গত ২০ নভেম্বর অজিত দোভালের আমন্ত্রণে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম বৈঠকে যোগ দেন ড. খলিলুর রহমান।

এদিকে, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এর মধ্যে শেখ হাসিনা ও কামাল ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন।

রায় ঘোষণার দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতকে দুজনকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছিল। নতুন নোট ভারবাল সেই ধারাবাহিক পদক্ষেপেরই অংশ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Previous articleঅনুষ্ঠান ছেড়ে যাওয়া সেই ফাতিমাই ‘মিস ইউনিভার্স’
Next articleসার্ক–বিমসটেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ড. ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here