রাজবাড়ীর গোয়ালন্দে উত্তেজিত জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দিয়েছে। সংঘর্ষে রাসেল মোল্লা (২৮) মারা যান এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। ইউএনও ও পুলিশের গাড়ি ভাঙচুর হয়, নুরুল হকের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। পুলিশ, সেনা ও র্যাব মোতায়েন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই জঘন্য ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।























































