জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
সোমবার এক বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের গণতন্ত্র এবং সুশাসন ধ্বংস করেছে। যারা এই দলকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের আমরা শত্রুজ্ঞান করব।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হবে, তারা জাতির শত্রু।”
হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতারা তার এই মন্তব্যকে চরম বিদ্বেষপূর্ণ এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, তার এই বক্তব্য দেশের রাজনৈতিক ময়দানে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।























































