মে মাসে প্রবাসী আয়: বাংলাদেশে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

0
240

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। বিশ্লেষকরা মনে করছেন, ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা পরিবারের জন্য অতিরিক্ত অর্থ পাঠানোর কারণে এ প্রবাহ বেড়েছে।

এর আগে, গত মার্চ মাসে ঈদুল ফিতর উপলক্ষে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২৯ কোটি ডলার, যা এখনও দেশের সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়ের রেকর্ড।

২০২৪ সালের মে মাসের তুলনায় এই বছরের মে মাসে রেমিট্যান্স প্রবাহ ৩১.৭ শতাংশ বেড়েছে। গত বছরের মে মাসে রেমিট্যান্স ছিল ২২৫ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,৭৫১ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ২,১৩৭ কোটি ডলারের তুলনায় ২৮.৭ শতাংশ বেশি।

Previous articleপ্রবাসীদের রেমিট্যান্সে দেশের ঘুরে দাঁড়ানোর গল্প: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টোকিও সফর
Next articleবাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: বিডা চেয়ারম্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here