মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন এনসিপির শীর্ষ নেতারা

0
227

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এনসিপি নেতারা বৈঠকে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই পদযাত্রাসহ দলের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

Previous articleকুয়ালালামপুরে ড. ইউনূস, আগামীকাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক
Next articleভারতের নতুন বিধিনিষেধ: স্থলপথে চার ধরনের পাটপণ্যের রপ্তানি বন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here