বিশ্বকাপের প্রস্তুতিতে নভেম্বর-ডিসেম্বরে এলপিএল

0
203

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সূচিতে পরিবর্তন এনেছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে।

এসএলসির ঘোষিত সূচি অনুযায়ী, এলপিএল শুরু হবে ২৭ নভেম্বর এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বছরের শেষ দিকে এটি হচ্ছে চতুর্থবারের মতো। গত দুই আসর হয়েছিল জুলাই-আগস্টে।

এবারের সূচি পরিবর্তনের মূল কারণ আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া।

২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে এলপিএলে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি—কলম্বো, ডাম্বুলা, গল, জাফনা ও ক্যান্ডি। আয়োজকরা এবার একটি নতুন দল যুক্ত করার কথাও ভাবছেন।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায়। এলপিএলের পরিচালক সামান্থা ডোডানওয়েলা জানান, গত আসরে বিশেষ করে ডাম্বুলা ও ক্যান্ডির উইকেট রানসমৃদ্ধ ছিল, যেখানে বেশ কিছু সেঞ্চুরি দেখা গেছে। কলম্বোতে ব্যাটিং তুলনামূলক কঠিন হলেও এবার মান উন্নত করার পরিকল্পনা রয়েছে।

Previous articleমার্কিন শুল্ক কমায় ব্যবসা বাড়ানোর সুযোগ দেখছে বিজিএমইএ
Next articleফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণার পর কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here