রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জামাতগুলো সকাল ৭টা থেকে বেলা ১০:৪৫ পর্যন্ত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ আতাউর রহমান।
দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন মুফতি মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. নাসিরউল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন মুফতি ওয়ালিউর রহমান খান।
চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মুশতাক আহমদ।
পঞ্চম ও শেষ জামাত সকাল ১০:৪৫-এ অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ।
যদি কোনো জামাতে নির্ধারিত ইমাম উপস্থিত না থাকেন, তবে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ৩১ মার্চ বা ১ এপ্রিল উদ্যাপিত হবে।






















































