বাংলাদেশ সফরে এলেন মিস ইউনিভার্স আমেরিকাস ‘তাতিয়ানা কালমেল’

0
257

তাতিয়ানা কালমেল এ সফরের অংশ হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেবেন। এরই অংশ হিসেবে বুধবার ৭ মে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়- ২০২৫ সালের জুলাই মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা এবং নতুন মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টস-এর উদ্বোধন।

মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু ২০২৪ তাতিয়ানা কালমেল ৭ থেকে ১০ মে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই প্রথমবারের মতো কোনো বর্তমান মিস ইউনিভার্স মুকুটধারীর বাংলাদেশে আসা এটি, যা দেশের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে। এই সফর আয়োজন করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশ-এর জাতীয় পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক বন্ধুত্ব আরও দৃঢ় করা।

এ অনুষ্ঠানে তাতিয়ানা কালমেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং মিস ইউনিভার্স প্যাটফর্মের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। সফরকালে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন এবং দেশের ইতিহাস, সংস্কৃতি ও আতিথেয়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

মিস ইউনিভার্স আমেরিকাস ২০২৪ তাতিয়ানা কালমেল বলেন, “বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেয়ে এবং এখানে এসে আমি সত্যিই আনন্দিত। এ এক অপার সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আন্তরিক মানুষের দেশ। আমি সবার সঙ্গে দেখা করার, নিজের গল্প শেয়ার করার এবং এই অসাধারণ দেশ সম্পর্কে আরও জানার অপেক্ষায় আছি। আশা করি, আমার এই সফর অন্যদেরকেও উৎসাহিত করবে।”

অনুষ্ঠান সম্পর্কে ফ্লোরা টেলিকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশ-এর জাতীয় পরিচালক ও আয়োজক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, “মিস ইউনিভার্স শুধু একটি সুন্দরী প্রতিযোগিতা নয়, এটি একটি বৈশ্বিক মঞ্চ যেখানে বুদ্ধিমত্তা, আত্মত্মবিশ্বাস এবং উদ্দেশ্যকে উদযাপন করা হয়। তাতিয়ানা কালমেল-কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত। তার এই সফর দেশের তরুণীদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নারীদের শক্তি, প্রতিভা ও পরিচয় তুলে ধরার নতুন পথ খুলে দেবে।

এছাড়া, মোস্তাফা রফিকুল ইসলাম আরও বলেন, মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আত্মত্মবিশ্বাসও তৈরি হয়, যেন সকলেই নিজ নিজ জীবনে তারকা হয়ে উঠতে পারে। প্রতিটি প্রোডাক্টেই রয়েছে বিশেষভাবে তৈরি এমিউ৭সি+ কমপ্লেক্স, যেখানে ৭টি মহাদেশ থেকে বাছাই করে নেয়া এইজ-ডিফাইং উপাদানের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ ড্রোন ডেলিভারি সিনেটম, যা স্কিনকেয়ারকে আরও কার্যকর এবং আলোকোজ্জ্বল করে তোলে।

“ও স্কিন মেড স্পা” এবং অলিভিয়া কুইডো ক্লিনিক্যাল স্কিনকেয়ার-এর সিইও ও প্রতিষ্ঠাতা মিস অলিভিয়া কুইডো-কো বলেন, “মিস ইউনিভার্স-এর ফোর্স টু গুড-এর আদর্শ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের লক্ষ্য বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত কাস্টমাইজড স্কিনকেয়ার লাইন তৈরি করা, যা ত্বকের এমন সমস্যা সমাধান করবে যা আত্মত্মবিশ্বাস নষ্ট করে এবং আপনার উজ্জ্বলতাকে স্নান করে দিতে পারে। মিস ইউনিভার্স স্কিনকেয়ার ত্বককে সুরক্ষিত, উজ্জ্বল ও প্রাকৃতিক গ্লো আনতে সাহায্য করে। ফলে আপনি আত্মত্মবিশ্বাসী হয়ে নিজেকে সবচেয়ে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করতে পারেন।”

মিস অলিভিয়া কুইডো-কো ২০ বছরেরও বেশি সময় ধরে মানুষের সৌন্দর্য বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরি করতে কাজ করছেন। তিনি বিশ্বখ্যাত মিস ইউনিভার্স-কে অনন্য মাত্রায় প্রতিষ্ঠিত করতে এই বিশেষ স্কিনকেয়ার পণ্যগুলো তৈরি করেছেন।

তাতিয়ানা কালমেল-এর সফর বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং নারীর ক্ষমতায়নের এক বিশেষ মুহূর্ত। তার এই সফর দেশের জন্য অনুপ্রেরণা এবং শক্তিশালী বৈশ্বিক সম্পর্ক তৈরি করবে।

Previous articleফ্যাসিস্ট সরকারের আমলে চাকুরীচ্যুত সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের সংবাদ সম্মেলন
Next articleজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ’র পদত্যাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here