প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

0
240

আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদ উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিনি লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নিরাপদ সেবা নিশ্চিত করা, সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা, শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের মধ্যে বোঝাপড়া নিশ্চিত করা, এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এ ছাড়া জুলাই গণ–অভ্যুত্থানের আহত যোদ্ধাদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এবং আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের পরিকল্পনা সম্পর্কেও জানান। সাক্ষাৎ শেষে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী দেশরক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Previous articleবাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত : স্থানীয় সরকার উপদেষ্টা
Next articleবাংলাদেশের ত্রাণ সহায়তা মিয়ানমারে পাঠানো হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here