নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য । দলীয় সূত্রে জানা গেছে, অধিবেশনে সভাপতিত্ব করার তালিকায় তার নাম অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে।
তবে কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে বিএনপির মহাসচিব এ দায়িত্ব পালন করতে পারেন। তালিকায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) –এর নামও বিবেচনায় রয়েছে।
এর আগে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর একদিন আগে বুধবার (১১ মার্চ) বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী । ওই সভাতেই স্পিকার নির্বাচনের সময় প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
সংসদীয় নিয়ম অনুযায়ী প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। এখন পর্যন্ত স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য –এর নাম শোনা যাচ্ছে। অন্যদিকে ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি জোটসঙ্গী –কে দেওয়ার প্রস্তাব করেছে ।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট ২০৯টি আসনে জয়লাভ করেছে। নির্বাচিতদের মধ্যে ১৪৮ জন সংসদ সদস্য এবার প্রথমবারের মতো সংসদে যোগ দিচ্ছেন। এছাড়া মন্ত্রিসভার ৪১ জন সদস্যও নতুন।
নবীন সংসদ সদস্যদের আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদের কার্যপ্রণালী বিধি ও সংসদীয় স্থায়ী কমিটি ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে গত ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও বিধি-বিধান সম্পর্কে ধারণা দেওয়া হয়।






















































