নাহিদ-রিশাদ দলে যোগ দেওয়ায় নাসুমকে দেশে ফেরাচ্ছে বিসিবি

0
256

ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। তাদের অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালেও বৈধ ভিসার অভাবে রিশাদ ও নাহিদ দুবাই বিমানবন্দরে তিনদিন আটকে ছিলেন। এমন পরিস্থিতিতে শুক্রবার জরুরি ভিত্তিতে বিকল্প হিসেবে নাসুমকে আরব আমিরাতে পাঠানো হয়।

বাংলাদেশ সময় শনিবার ভোরে রিশাদ ও নাহিদের ভিসা সমস্যার সমাধান হয় এবং তারা দলের সঙ্গে যোগ দেন। এ কারণে নাসুমকে রোববার দেশে ফেরানোর পরিকল্পনা করেছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, “নাসুম আগামীকাল দেশে ফিরে আসবে। রিশাদ ও নাহিদের ভিসা জটিলতার কারণে আমরা কিছুটা দ্বিধায় ছিলাম। তাই ব্যাকআপ হিসেবে নাসুমকে পাঠানো হয়েছিল। এখন যেহেতু তারা দলের সঙ্গে যোগ দিয়েছে, নাসুম আর প্রয়োজন নেই।”

তিনি আরও যোগ করেন, “এটি ছিল জরুরি পরিকল্পনার অংশ। ভিসার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বিকল্প খেলোয়াড় প্রয়োজন ছিল। এছাড়া মোস্তাফিজুর রহমান সিরিজের প্রথম ম্যাচ খেলে আইপিএলের জন্য দল ছাড়বে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলা করতে নাসুমকে পাঠানো হয়েছিল।”

নাসুম যখন সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তিনি সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ছিলেন। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে স্বাগতিক দলের একাদশে তার জায়গা হয়নি।

Previous articleদারুল মাকান হাউজিং কোম্পানির,প্রতারণা, অর্থআত্মসাৎ, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
Next articleগাজার ১০ লাখ শরণার্থীকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here