জুলাই সনদ নিয়ে আন্দোলনকে ‘স্ববিরোধী’ বললেন সালাহউদ্দিন

0
218

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা এখনো চলমান। এই অবস্থায় আন্দোলনে নামা ‘স্ববিরোধী’।

সোমবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কেউ গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলনে যেতেই পারে। এটা তাদের অধিকার। তবে যখন আলোচনা চলছে, তখন একই দাবিতে আন্দোলন করা স্ববিরোধী।”

একই দিনে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি ইসলামপন্থী দল জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সালাহউদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি বিচারিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো প্রক্রিয়াকে সমর্থন করে না। তার ভাষায়, “স্বৈরাচারের দোসর বা অন্যান্য অপরাধীদের দায়ী করার জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।”

পিআর পদ্ধতি (Proportional Representation) প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমাদের আলোচনার টেবিলে নাই। কারণ, বাংলাদেশের জন্য এটি বাস্তবায়নযোগ্য নয়।”

উল্লেখ্য, খেলাফত মজলিস সোমবার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিসহ ছয় দফায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একই দিনে জামায়াতও একই দাবিতে কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে রয়েছে—

১৮ সেপ্টেম্বর ঢাকায় বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ,

১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ,

২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ।

Previous articleসেভিল বিশ্বে দ্রুততম মানব: বোল্টের ভবিষ্যদ্বাণী সত্যি হলো
Next articleরপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার হলে শুল্কে ছাড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here