খালেদা জিয়ার বিদেশ ভ্রমণের সব প্রক্রিয়া সম্পন্ন: ফখরুল

0
115

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার ভোরে যুক্তরাজ্যে নেওয়া হবে। কাতারের আমির পাঠানো ‘রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স’ ঢাকায় পৌঁছালে সেখানেই করে তাঁকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘কাতারের আমির তাঁর নিজ উদ্যোগে অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। আজ রাতেই তা পৌঁছাবে। আশা করছি, শুক্রবার ভোরে ম্যাডামকে লন্ডনে নেওয়া হবে।’

তিনি জানান, খালেদা জিয়ার বিদেশ যাত্রার যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। সঙ্গে যাবেন চিকিৎসকদের একটি দলও। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছে। এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফখরুল বলেন, ‘এই এয়ার অ্যাম্বুলেন্সে সব ধরনের সুযোগ–সুবিধা রয়েছে, এমনকি অপারেশন থিয়েটারও রয়েছে।’ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে হয়েছে।

গত ৮ জানুয়ারিও কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি।

Previous articleদিল্লি বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানালেন মোদি
Next articleপুলিশ কমিশন গঠনে খসড়া অধ্যাদেশের অনুমোদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here