এডিপিতে ব্যয়ে রেকর্ড ভাটা

0
77

প্রথম পাঁচ মাসে ব্যয় ২৮ হাজার কোটি টাকা

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই–নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যয় হয়েছে মাত্র ২৮ হাজার ৪৪ কোটি টাকা। এই সময়ের জন্য এডিপিতে ব্যয়ের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগে কোনো অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে এত কম অর্থ ব্যয়ের নজির নেই।

সোমবার (১৫ ডিসেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আইএমইডির ওয়েবসাইটে ২০১০–১১ অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নের তথ্য সংরক্ষিত আছে।

আইএমইডির তথ্য অনুযায়ী, ছাত্র–জনতার গণঅভ্যুত্থান, সরকার পতন ও প্রশাসনিক অস্থিরতার মধ্যেও গত অর্থবছরের একই সময়ে এডিপিতে ব্যয়ের পরিমাণ ছিল বেশি। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে ব্যয় হয়েছিল ৩৪ হাজার ২১৫ কোটি টাকা।

এর আগের দুই অর্থবছরে এডিপিতে ব্যয়ের পরিমাণ আরও বেশি ছিল। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ব্যয় হয় ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা। আর ২০২২–২৩ অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৪৭ হাজার ১২২ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, প্রশাসনিক সিদ্ধান্তহীনতা এবং অর্থছাড়ে জটিলতার কারণে চলতি অর্থবছরের শুরুতেই এডিপি ব্যয়ে বড় ধরনের ভাটা দেখা যাচ্ছে। এর প্রভাব সামগ্রিক অর্থনৈতিক গতি ও কর্মসংস্থানের ওপর পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Previous articleস্থানীয় পর্যবেক্ষক মোতায়েন: ২১ ডিসেম্বরের মধ্যে ইসিতে আবেদন করতে হবে
Next article‘২৪ যেমন সম্মানের, ’৭১ তেমনি সম্মানের’ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here