ইংরেজি নববর্ষে দেশ-বিদেশের বাংলাদেশিসহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

0
124

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুন বছরের আগমন আমাদের সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে ড. ইউনূস বলেন, দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বশক্তি নিয়োগ করবে—এটাই তাঁর আশা। নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন।

বাণীতে তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে—নতুন বছরে এটিই দেশের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

Previous articleখালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার, কুশল বিনিময়
Next articleবৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here