খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার, কুশল বিনিময়

0
149

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১ ডিসেম্বর) তাঁরা পৃথকভাবে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিজ নিজ সরকারের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎপর্বের এক ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও সমবেদনা জানানো হচ্ছে। ঢাকায় দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিকে এ প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous articleখালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Next articleইংরেজি নববর্ষে দেশ-বিদেশের বাংলাদেশিসহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here