‘অনুপযোগী, অগ্রহণযোগ্য’: নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

0
89

নিজস্ব প্রতিবেদক

দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের করা ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা খারিজ করে দিয়েছেন মার্কিন আদালত।

ফ্লোরিডার মিডল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্টিভেন ডি. মেরিডে জানান, ট্রাম্পের দাখিল করা ৮৫ পৃষ্ঠার অভিযোগপত্র দেওয়ানি মামলার নিয়ম অনুযায়ী ছিল না। তিনি বলেন, অভিযোগপত্রে তথ্য উপস্থাপন হতে হবে সংক্ষিপ্ত, সরল ও সুনির্দিষ্টভাবে। অথচ ট্রাম্পের অভিযোগ ছিল ‘স্পষ্টত অনুপযোগী ও অগ্রহণযোগ্য’।

আদালত ট্রাম্পের আইনজীবীদের নতুন করে মামলা দায়েরের সুযোগ দিয়ে চার সপ্তাহ সময় দিয়েছেন। তবে পরবর্তী অভিযোগপত্র সর্বোচ্চ ৪০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

গত সোমবার ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস, এর চার সাংবাদিক এবং প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, একটি সম্পাদকীয় এবং ‘লাকি লুজার’ বই ট্রাম্পের ব্যক্তিগত ও পেশাগত সুনামের মারাত্মক ক্ষতি করেছে।

মামলার নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা অসত্য তথ্য জেনেও তা প্রকাশ করেছেন, যা ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই করা হয়েছে।

Previous articleকানাডার ভ্রমণ সতর্কতা: বাংলাদেশে উচ্চমাত্রার ঝুঁকি
Next articleদ্বিতীয় দফায় বেনাপোল দিয়ে গেল ২৬ হাজার কেজি ইলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here