জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর শুরু ১৩ মার্চ

0
186
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, আন্তোনিও গুতেরেস আগামী ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

এর আগে, ২০১৮ সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

এবার গুতেরেস বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসছেন। ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারমূলক বিষয়াবলি বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। তিনি এই সময় প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র গুতেরেসের কাছে হস্তান্তর করেন।

এদিকে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে মুহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্মেলনটি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা চলছে।

Previous articleআবারো আসছে….
Next articleসেরা ১০০ সেন্ট্রালিয়ান বইয়ের মোড়ক উন্মোচন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here