পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপসাগরীয় চার দেশের শীর্ষ কূটনীতিকদের ফোনালাপ

0
87

চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু ও সাতজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন উপসাগরীয় চার দেশের শীর্ষ কূটনীতিকরা। সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী –এর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তারা এ শোক প্রকাশ করেন।

ফোন করেন (কুয়েত), (বাহরাইন), (সংযুক্ত আরব আমিরাত) এবং (কাতার)।

আলাপকালে তারা চলমান সংকট ও নিজ নিজ দেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা আশ্বাস দেন, তাদের দেশে থাকা বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবেই বিবেচনা করেন। বাংলাদেশি অভিবাসীদের পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবেও উল্লেখ করেন তারা। পাশাপাশি তাদের অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরা হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সংঘটিত বিনা উসকানির হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উপসাগরীয় দেশগুলোর কূটনীতিকরা। এ সময় সংহতি প্রকাশের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।

Previous articleনবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
Next articleনেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here