আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য মাইলফলক: সিইসি

0
155

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় এক নতুন মাইলফলক হয়ে উঠবে। তিনি বলেন, “একদিকে সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের নির্বাচনের দিকে, অন্যদিকে দেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।”

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিইসি এসব কথা বলেন।

তিনি তরুণ ভোটারদের উচ্ছ্বাসের প্রশংসা করে বলেন, “আমাদের তরুণ সমাজ, বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, “আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোট দিন এবং অন্যকেও ভোট দিতে উৎসাহিত করুন।”

ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও দেখা গেছে নির্বাচন কমিশনের চারজন কমিশনার ও ইসি সচিবকে।

Previous articleআকুর ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধের পরও রিজার্ভ ২৬ বিলিয়নের ওপরে
Next articleসরকারি চাকরিজীবীদের নতুন পে–স্কেলের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here