আগামীকাল প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন

0
156

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২ নভেম্বর ২০২৫, রবিবার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং কর্মকর্তারা।

তবে সংবাদ সম্মেলনে ঠিক কোন বিষয়ে ব্রিফ করা হবে, তা এখনো জানানো হয়নি। সরকারি কয়েকটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। ওই বিষয়েই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হতে পারে।

এর আগে সকালে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকের একদিন পর এই সংবাদ সম্মেলন তাৎপর্যপূর্ণ।

সরকার গঠনের পর প্রায় ১৫ মাস পার হলেও প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয় আগে কোনো সংবাদ সম্মেলন করেনি। সাধারণত, প্রেস উইং ফরেইন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলন আয়োজন করে থাকে।

রাজনৈতিক অঙ্গনে এখন জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নানা মতবিরোধ চলছে। এমন সময় প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Previous articleনির্বাচনি অনিশ্চয়তা গণতান্ত্রিক উত্তরণকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান
Next article‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here