৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে আসিফের টেস্ট অভিষেক

0
168

৩৮ বছর বয়সে স্বপ্ন পূরণ বাঁহাতি অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক
রাওয়ালপিন্ডি | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা পেয়েই ইতিহাস গড়লেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদি।
৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো তার।

সোমবার রাওয়ালপিন্ডিতে টেস্টে মাঠে নামেন আসিফ, বয়স তখন ৩৮ বছর ২৯৯ দিন।
এই বয়সে যেখানে বেশিরভাগ ক্রিকেটারের ক্যারিয়ার শেষের পথে, সেখানে আসিফের শুরুটা হলো ঠিক তখনই।

পাকিস্তানের হয়ে এটি তার ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক।
মর্যাদাপূর্ণ টেস্ট ক্যাপটি তার মাথায় পরিয়ে দেন সতীর্থ বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের হয়ে আসিফের চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছিল মাত্র এক ক্রিকেটারের—মিরান বখশের।
১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোরে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছিলেন তিনি, বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন।

সব দল মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ড এখনো ইংল্যান্ডের জেমস সাউদারটনের।
১৮৭৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্টে খেলতে নামার সময় তার বয়স ছিল ৪৯ বছর ১১৯ দিন—রেকর্ডটি আজও অটুট।

Previous articleঋণ অবলোপনের ৩০ কার্যদিবস আগে গ্রাহককে জানাতে হবে ব্যাংককে
Next articleসরকারকে কেয়ারটেকার কাঠামোয় নিতে হবে: প্রধান উপদেষ্টাকে বিএনপিনিজস্ব প্রতিবেদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here