ঋণ অবলোপনের ৩০ কার্যদিবস আগে গ্রাহককে জানাতে হবে ব্যাংককে

0
177

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

কোনো গ্রাহকের ঋণ অবলোপন করার আগে অন্তত ৩০ কার্যদিবস আগে লিখিতভাবে জানাতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৯ অক্টোবর) জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোকে অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়, যেসব ঋণ একাধারে মন্দক্ষতিজনক শ্রেণিতে রয়েছে, সেগুলো অবলোপনের যোগ্য। তবে সবচেয়ে পুরোনো ঋণ আগে অবলোপন করতে হবে

অবলোপনের পরও ঋণগ্রহীতা তাঁর দায় পরিশোধ না করা পর্যন্ত খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন, উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ঋণ অবলোপনের সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রাহককে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া ব্যাংক চাইলে অবলোপনকৃত ঋণ আদায়ে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দিতে পারবে। যেসব ব্যাংকের নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদনে তা প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে দেখা যায়, দেশে অবলোপনকৃত ঋণের পরিমাণ ৬২ হাজার ৩০০ কোটি টাকা
চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা, যার ৮০ শতাংশের বেশি মন্দ ও ক্ষতিজনক মানের।


Previous articleবাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
Next article৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে আসিফের টেস্ট অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here