নেপালে সহিংস বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর পতনে অস্থির হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। তরুণ প্রজন্মের নেতৃত্বে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন দেশটির ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে, এই শূন্যতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
ভারতের ‘প্রতিবেশী-প্রথম’ নীতি ও আঞ্চলিক কূটনীতি চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে নতুন করে পরীক্ষা দিচ্ছে। হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের বিনিয়োগ ভারতের কৌশলগত বলয়ে চাপ সৃষ্টি করছে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং নেপালে অলি সরকারের বিদায়কে ভারতবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা সতর্ক করছেন—ভারত যদি আত্মতুষ্ট হয়, তবে নতুন নেতৃত্ব ভারতের স্বার্থবিরোধী হয়ে উঠতে পারে। দক্ষিণ এশিয়ার অস্থিরতা তাই এখন ভারতের কূটনীতির সবচেয়ে বড় পরীক্ষা।




















































