সুমুদ ফ্লোটিলার ৪০ নৌযান আটক, যাত্রীদের ইউরোপে ফেরত পাঠাবে ইসরায়েল

0
77

গাজার উদ্দেশে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত ৪০টি নৌযান আটক করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক যাত্রীদের সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একে একে আশদোদ বন্দরে পৌঁছানোর পর তাঁদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, এতে মোট ৪৪টি নৌযান ছিল। এর মধ্যে মিকেনো নামের একটি নৌযান এখনো গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। তবে সেটি আটক করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ফ্লোটিলার কোনো নৌযানই “সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা বৈধ নৌ-অবরোধ ভাঙার চেষ্টা” সফলভাবে করতে পারেনি। মন্ত্রণালয়ের ভাষ্য, “সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাঁদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে, সেখান থেকেই ইউরোপে ফেরত পাঠানো হবে।”

তবে এখনো একটি নৌযান যাত্রাপথে রয়েছে। সেটি যদি গাজার দিকে অগ্রসর হয়ে অবরোধ ভাঙার চেষ্টা করে, ইসরায়েল সেটিকেও আটক করবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Previous articleনেপাল অভ্যুত্থান, ভারতের নতুন দুশ্চিন্তা
Next articleজাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রথম পছন্দ ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here