ডলারের বাজার স্থিতিশীল রাখতে ও রেমিট্যান্স-রপ্তানি প্রবাহে সহায়তা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ সেপ্টেম্বর) নিলামের মাধ্যমে এই ডলার কেনা হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১০টিরও বেশি ব্যাংক থেকে ডলার কেনা হয়েছে। এ সময় বিনিময় হার ছিল ১২১ থেকে ১২১ টাকা ৭৫ পয়সা।
গত দুই মাসে বাংলাদেশ ব্যাংক মোট ১.৭ বিলিয়ন ডলার কিনেছে। এর আগে ৯ সেপ্টেম্বর ২৬৫ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।
ব্যাংকারদের মতে, শক্তিশালী রেমিট্যান্স ও রপ্তানি আয়ে আমদানির চাপ কমে গেছে। ফলে ডলারের জোগান বেড়ে বাজারে বিনিময় হার নিচের দিকে নেমে আসছে।




















































