স্পোর্টস ডেস্ক
টোকিও: জ্যামাইকার অবলিক সেভিল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ৯.৭৭ সেকেন্ডে জিতে বিশ্বের নতুন দ্রুততম মানব হিসেবে আবির্ভূত হয়েছেন। স্বদেশি কিশানে থম্পসন এবং যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে হারিয়ে স্বর্ণ জিতেছেন তিনি।
এটি তার ক্যারিয়ারের ব্যক্তিগত সেরা টাইমিং। রূপা জেতা থম্পসনের সময় ৯.৮২ সেকেন্ড এবং লাইলসের ব্রোঞ্জ ৯.৮৯ সেকেন্ডে হয়েছে। ১১ বার বিশ্ব চ্যাম্পিয়ন জ্যামাইকার কিংবদন্তি উসাইন বোল্ট পূর্বেই সেভিল ও থম্পসনের জয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
সেভিল বলেন, “শেষবার জ্যামাইকার কেউ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫ সালে, তিনি ছিলেন বোল্ট। স্বর্ণ পদক ফেরাতে পারায় আমি দারুণ খুশি ও রোমাঞ্চিত। প্রমাণ করেছি যে, আমি একজন সত্যিকারের প্রতিযোগী।”





















































