জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়

0
169

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। শনিবার বিকেলে ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাধারণ সম্পাদক (জিএস)–সহ ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সমন্বিত প্যানেলের আব্দুর রশিদ জিতু। অন্যদিকে, জিএস হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। সাহিত্য ও প্রকাশনা, নাট্য, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, পরিবেশসহ বেশির ভাগ সম্পাদকীয় পদও গেছে শিবির সমর্থিত প্রার্থীদের হাতে। কার্যকরী সদস্য পদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জোট।

অন্যদিকে, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক ও এক কার্যকরী সদস্য পদ গেছে শিক্ষার্থী ঐক্য ফোরামের দখলে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর শুরু হয় ভোট গণনা। নানা জটিলতা ও সময় পরিবর্তনের পর অবশেষে শনিবার বিকেলে সিনেট ভবনে ঘোষণা করা হলো চূড়ান্ত ফলাফল।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন, আর ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

Previous articleজয়া আহসানের hat-trick
Next articleভাঙা সংসদ ফেরত চাইছে নেপালের রাজনৈতিক দলগুলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here